নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৩-২ গোলে মদন উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কেন্দুয়া পৌরসভা।

৩১ অক্টোবর শনিবার বিকেল ৩টায় সমর রামচন্দ্রপুর খেলার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টায় খেলা শুরু হয়। ম্যাচের প্রথমার্ধেই দারুণ আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দল মিলে মোট ৪টি গোল পরিশোধ করে। এরপর দ্বিতীয়ার্ধে কেন্দুয়া পৌরসভার পক্ষে আরিফ একটি বিজয়ী গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। শেষ পর্যন্ত মদন উপজেলা দল সমতা ফেরাতে ব্যর্থ হলে কেন্দুয়া পৌরসভার জয় নিশ্চিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। টুর্নামেন্টে রানার আপ দলকে ২০,০০০ (বিশ হাজার) টাকা এবং চ্যাম্পিয়ন দলকে ৮০,০০০ (আশি হাজার) টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ব্যক্তিগত পুরস্কার অর্জনকারীরা হলেন:
* ম্যান অব দ্য সিরিজ: আরিফুল ইসলাম
* ম্যান অব দ্যা ম্যাচ: মিশরী (২টি গোল)
* অন্যান্য গোলদাতা: নভেল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।