সকল মেনু

সবশেষ

ঝিনাইদহে তিন বছরেও জোটেনি হুইলচেয়ার, মানবিক সহায়তার অপেক্ষায় কাউছার আলী।

ফন্ট সাইজ:
0Shares

একটি দুর্ঘটনা বদলে দিয়েছে তাঁর জীবনের চিত্র। প্রায় তিন বছর ধরে শারীরিক প্রতিবন্ধকতা আর আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাউছার আলী বিশ্বাস। চিকিৎসার পেছনে পরিবারের ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি। সবচেয়ে কষ্টের বিষয়, চলাচলের জন্য প্রয়োজনীয় একটি হুইলচেয়ারও জোটেনি তাঁর ভাগ্যে।

কাউছার আলী বিশ্বাস উপজেলার ৫ নম্বর এলাঙ্গী ইউনিয়নের গুড়পাড়া স্কুলপাড়ার বাসিন্দা। তিনি মৃত মকছেদ আলী বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হলেও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। একপর্যায়ে অসমাপ্ত চিকিৎসা নিয়েই বাড়ি ফিরতে হয় তাঁকে।

পরবর্তীতে খুলনায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাঁর ডান পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। এ পর্যন্ত চিকিৎসার পেছনে পরিবারের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু এত অর্থ ব্যয় করেও তাঁর জীবনে স্বাভাবিকতা ফিরে আসেনি।

বর্তমানে শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে চরম দুর্ভোগে দিন কাটছে তাঁর। নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করাও কঠিন হয়ে পড়েছে। চলাফেরার জন্য একটি হুইলচেয়ার অত্যন্ত জরুরি হলেও দুর্ঘটনার তিন বছর পেরিয়ে গেলেও সেটির ব্যবস্থা হয়নি।

এ অবস্থায় কাউছার আলী বিশ্বাসের উন্নত চিকিৎসা, নিয়মিত ওষুধের ব্যয়ভার বহন এবং চলাচলের জন্য একটি হুইলচেয়ার প্রদানে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও মানবিক হৃদয়ের মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

একটু সহানুভূতি ও আর্থিক সহযোগিতা বদলে দিতে পারে কাউছার আলীর জীবনের কঠিন বাস্তবতা। সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে হয়তো আবারও কিছুটা স্বস্তি ও স্বাভাবিক জীবনের পথ খুঁজে পাবেন তিনি।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল): ০১৭১৩৪৫৯৯৯১

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।