|
লালমনিরহাট জেলা প্রতি নিধি |
প্রকাশ : নভেম্বর ৩, ২০২৬ , ১২:৫৫ অপরাহ্ণ
লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকায় ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় তৌহিদি জনতার বিক্ষোভের পাশাপাশি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়।
টানা তিন দিন তিন রাত বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে আত্মগোপনে থাকা অবস্থায় গতকাল সোমবার ঢাকায় অভিযান চালিয়ে মামলার ওই আসামিকে গ্রেফতার করা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
|
লালমনিরহাট জেলা প্রতি নিধি |
প্রকাশ : নভেম্বর ৩, ২০২৬ , ১২:৫৫ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।