সকল মেনু

সবশেষ

লালমনিরহাটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

ফন্ট সাইজ:
0Shares

শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে লালমনিরহাটে অত্যন্ত ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় গোশালা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

​শোভাযাত্রায় হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশ নেন। অনেকে শ্রীকৃষ্ণ, রাধারাণী ও বিভিন্ন দেব-দেবীর নান্দনিক সাজে সজ্জিত হন। পাশাপাশি বিভিন্ন ধরনের বর্ণিল প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ভক্তদের উপস্থিতিতে পুরো শহর উৎসবের নগরীতে পরিণত হয়।

​এর আগে শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি মন্দিরে সরকারি কলেজের সহকারী অধ্যাপক শ্রী শিবেন্দ্রনাথ রায় শিবুর সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা ও জন্মাষ্টমীর ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, শ্রীকৃষ্ণের মানবকল্যাণমুখী শিক্ষা, সাম্য ও ধর্মীয় আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে শাশ্বত শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী—অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

​বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোনীতা দাস।

​আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বানিয়ারদিঘী শ্রী শ্রী রাধাগিরিধারী মন্দিরের (ইসকন) অধ্যক্ষ শ্রীমান মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত জেলা রেজিস্টার শ্রী হীরালাল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী শৈলেন্দ্র কুমার রায় এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সহকারী অধ্যাপক শ্রী গুরুচরণ রায়।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শ্রী দুলাল কর্মকার, শ্রী শ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটির ট্রাস্টি ও সহ-সভাপতি শ্রী চিত্তরঞ্জন রায় মন্টু এবং ট্রাস্টি শ্রী সুবল চন্দ্র বর্মনসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ পুণ্যার্থীরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।