পঞ্চগড় জেলা শহরের সুগার মিল কোয়ার্টার এলাকা থেকে নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে শহিদুল ইসলাম নামে এক মসজিদ খতিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় উত্তেজিত জনতা।
মঙ্গলবার রাতে সুগার মিলের সরকারি কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষটি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান।
পুলিশ ও স্থানীদের বিবরণ অনুযায়ী, অভিযুক্ত শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পরিবার ঠাকুরগাঁওয়ে বসবাস করলেও তিনি একাই এই কোয়ার্টারে থাকতেন। অন্যদিকে আটক হওয়া নারী শাহিনুর আক্তার (১৯) পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার আব্দুস সাত্তারের মেয়ে।
ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে শাহিনুর আক্তার ঢাকা থেকে এসে খতিব শহিদুল ইসলামের কোয়ার্টারে ওঠেন। রাতের বেলা শাহিনুর খাবার কেনার উদ্দেশ্যে সুগার মিল বাজারে গেলে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে চাউর হলে এবং ইমামের সঙ্গে অনৈতিক কাজের গুঞ্জন ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ কিছু স্থানীয় যুবক খতিবের বাসভবনে প্রবেশ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ও বিশৃঙ্খলা দেখা দিলে দ্রুত থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে শহিদুল ইসলাম ও শাহিনুর আক্তারকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
তবে অভিযোগ প্রসঙ্গে ওই নারীর খালাতো বোন ইসমতারা এক ভিন্ন দাবি জানান। তিনি বলেন, “শাহিনুর একজন হিন্দু ছেলেকে বিয়ে করার পর থেকে বিগত এক বছর যাবত পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। গতকাল ঢাকা থেকে ডা. আবেদা হাফিজ কলেজে তার কিছু কাগজপত্র তুলতে এসে কলেজ বন্ধ থাকায় বাধ্য হয়ে পরিচিত দূর সম্পর্কের নানা শহিদুল ইসলামের কোয়ার্টারে আশ্রয় নিয়েছিলেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান বলেন, “জনতার রোষাণল থেকে উদ্ধার করে নারীসহ খতিব শহিদুল ইসলামকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লিখিত অভিযোগের ওপর ভিত্তি করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।