সকল মেনু

সবশেষ

গোমস্তাপুরে রাতের অভিযানে ছাত্রলীগ-যুবলীগসহ ৩ জন গ্রেপ্তার

ফন্ট সাইজ:
0Shares

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদেরসহ নিয়মিত মামলার আরও একজন আসামি এবং মোবাইল কোর্টে এক বছরের সাজাপ্রাপ্ত একজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ শাহজাহান আলী দুখুর ছেলে মোঃ খাদিমুল ইসলাম (২৮), বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের মৃত তহসেন আলীর ছেলে মোঃ সাদেক আলী (৪৫) এবং গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের মৃত আবুল কালাম আযাদের ছেলে মোঃ জান্নাতুল আলম (মধু) (৪৮)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খাদিমুল ইসলাম গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত। সাদেক আলী আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। অপরদিকে জান্নাতুল আলম (মধু) গোমস্তাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি। তিনি গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন রেজার আপন ভাগ্নে বলেও পুলিশ জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার তিনজনসহ নিয়মিত মামলার একজন আসামি এবং মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত একজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।