সকল মেনু

সবশেষ

রাজশাহী বাঘা থানায় স্বামীর হাতে স্ত্রী খুন,স্বামী পলাতক

ফন্ট সাইজ:
0Shares

রাজশাহীর বাঘায় স্বামীর হাঁসু*য়ার কো*পে জুসি খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহ*ত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুসি খাতুন ওই গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। নিহতের দুই সন্তান রয়েছে। ৮ বছরের ছেলের নাম জিহাদ ও দেড় বছরের ছেলের নাম জয়েন। জুসি খাতুনের বাবার বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর ইউনিয়নের নিমতলা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিওর কিস্তির টাকা দেওয়া-নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। জহুরুলের বাবা আনছার আলী ও মা জায়মা বেগম জানান , কিস্তির টাকা নিতে এনজিওর লোক বাড়িতে এসেছিল। টাকা দিতে না পারায় তাদের মধ্যে বাকবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে জহুরুল উত্তেজিত হয়ে হাঁসু*য়া দিয়ে স্ত্রীর গলায় কো*প দেন। ঘটনাস্থলেই জুসি খাতুনের মৃ*ত্যু হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর র*ক্ত*মাখা হাঁ*সুয়া হাতে নিয়ে জহুরুল স্থানীয় চায়ের দোকানে গিয়ে বসে বলেন, “আজ থেকে আমি স্বাধীন।” চা দোকানদার রফিকুল ও ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোর্দ্দ বাউসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রিমেল আলী বলেন, কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরেই এ হত্যা*কাণ্ড ঘটেছে।

এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, খবর পেয়ে লা*শ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । লা*শের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। এ ঘটনায় হ*ত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।