পবিত্র ঈদে মিলাদুন্নবী(স:)উপলক্ষে মৌলভীবাজারের শীমঈলে জশনে জুলুছও আলোছনা সভা অনুষ্টিত হয়ছে। উপজেলা মিলাদুন্নবী (স:) উদযাপন কমিটির উদ্যেগে বুধবার বুধবার( ২৬ আগস্ট) সকাল ৮:৩০ মিনিটের সময় কলেজ রোডস্হ গাউছুল আজম কমপ্লেক্স প্রাঈন থেকে জুলুছ বের হয়। জুলুছে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সিরাজুল ইসলাম চেীধুরী হারুন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পীরজাদা শাহ আলাউদ্দীন ফারুকি, মাদ্রাসা সুপার সাইফুল ইসলাম, মাওলানা ফয়জুল ইসলাম, কারী জিল্লুর রহমান, ও মাওলানাদেলোয়ার হোসেন আল কাদরী, মাওলানা উসমান গাজী আযহারী, জায়েদুর রহমান জায়েদ প্রমুখ।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার থেকে আশেকানে রাসুল অংশ নেন।
বক্তারা বলেন, “মহান আল্লাহর হাবিব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ(সা.)-এর দুনিয়াতে শুভাগমন মানবজাতির জন্য আল্লাহর সর্ববৃহৎ রহমত। ঈদে মিলাদুন্নবী (সা.) এর পবিত্র জশনে জুলুস আমাদের হৃদয়ে রাসূলপ্রেম জাগিয়ে তোলার পাশাপাশি মানবসেবা ও ঐক্যের শিক্ষা দেয়। আজকের এই তীব্র গরমে জুলুসে অংশগ্রহণকারী রোদের মধ্যে থাকা ধর্মপ্রাণ মেহনতী মানুষের আমরা রাসূলের (সা.) ত্যাগের আদর্শ ও দয়ার বার্তার ক্ষুদ্র বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করেছি আমরা।

দিনটি ‘সালাম সালাম নবী সালাম সালাম’, ‘মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম’, ‘বালাগাল উলা বি-কামালিহি’, ‘শামসুদ্দোহা আসসালাম’সহ বিভিন্ন নাতের সুমধুর সুরে মুখরিত হয়ে ওঠে শ্রীমঙ্গল শহর ও শহরতলির আকাশ-বাতাস।
মুবারক র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ রোডস্থ গাউছুল আজম কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতি ছিলেন, আলহাজ্ব সিরাজুল ইসলাম চেীধুরী হারুন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। নবীপ্রেম মুসলমানের ঈমানি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা আরও বলেন, পবিত্র কোরআনের সূরা ইউনুসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহর ফজল ও রহমতে আনন্দ প্রকাশের কথা বলা হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নবীজির জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আলোচকরা ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সম্পর্কে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও খলিফায়ে রাশেদিনের নামে প্রচলিত বক্তব্য তুলে ধরে নবীপ্রেমের গুরুত্ব ব্যাখ্যা করেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর আদর্শ বাস্তবায়ন এবং তাঁর সুন্নাহ অনুসরণের আহ্বান জানান।
মুবারক র্যালি ও আলোচনা সভায় মোনাজা করেন পীরজাদা শাহ আলাউদ্দিন ফারুকি কালাইকুনি, নেতৃত্ব দেন গাউছুল আজম কমপ্লেক্সের কর্ণধার এবং শ্রীমঙ্গল উপজেলা মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির পক্ষে সিরাজুল ইসলাম চৌধুরী (হারুন)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।