পুণ্যভূমি পীর খানজাহান আলী (রহ.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাগেরহাটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের শুভ আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ঢালাই ব্রিজসংলগ্ন জাতীয়তাবাদী যুবদল মোরেলগঞ্জ উপজেলা শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ কর্মসূচিকে সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা থেকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এ সময় আগমন উপলক্ষে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব বণ্টন, নেতাকর্মীদের উপস্থিতি, যাতায়াত ব্যবস্থাপনা এবং সার্বিক সমন্বয়ের বিষয়েও মতবিনিময় করা হয়।
সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা থেকে তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।