|
খুলনা প্রতিনিধি |
প্রকাশ : আগস্ট ১৩, ২০২৬ , ৪:৩৪ অপরাহ্ণ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ (বুধবার) রাত সাড়ে আটটায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।
প্রধান অতিথি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবদরদি, সমাজ সংস্কারক ও সমাজ উন্নয়নের অগ্রদূত। তিনি মানবতা ও মানুষের কল্যাণে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পরিচিত ও সমৃদ্ধ করেছেন। তাঁর অমর ছোটগল্প ‘কাবুলিওয়ালা’ আমাদের মধ্যে পিতৃত্ববোধ ও মানবিকতার অনুভূতি জাগ্রত করে। তিনি রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মো: আব্দুল মান্নান। স্বাগত বক্তৃতা করেন জেলা কলচারাল অফিসার মো: রফিকুল ইসলাম।
|
খুলনা প্রতিনিধি |
প্রকাশ : আগস্ট ১৩, ২০২৬ , ৪:৩৪ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।