|
হবিগঞ্জ সদর: |
প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ , ৮:৩১ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ করা প্রায় ৪ লাখ টাকার সরকারি ওষুধ পরিবহনের সময় গায়েব হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে. এ ঘটনায় পুলিশ ট্রাকচালক অনুপ দেবনাথ (৩৭) ও তাঁর সহকারী (হেলপার) মো. সজীবকে (৩০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে.
গ্রেপ্তারকৃত ট্রাকচালক অনুপ দেবনাথ যশোরের বেজপাড়া এলাকার অশোক দেবনাথের ছেলে এবং হেলপার মো. সজীব যশোরের ঝিকরগাছা থানার বংকালী ইউনিয়নের হাজিরালী গ্রামের খোখন মিয়ার ছেলে.
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি ওষুধগুলো পরিবহনের দায়িত্বে নিয়োজিত থাকার সময় রহস্যজনকভাবে প্রায় চার লাখ টাকার ওষুধ গায়েব হয়ে যায়. বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ তৎপর হয়ে দুইজনকে গ্রেপ্তার করে. প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের খুঁজে বের করতে ও মূল রহস্য উদ্ঘাটনে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছে. এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
|
হবিগঞ্জ সদর: |
প্রকাশ : নভেম্বর ১৩, ২০২৬ , ৮:৩১ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।