সকল মেনু

সবশেষ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযান, সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ।

ফন্ট সাইজ:
0Shares

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৯টি সোলার প্যানেল ও ৫১ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় সোলার প্যানেল জব্দ করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল।
এর আগে গত ৮ নভেম্বর রাত ১০টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীস্বরণী গ্রামে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে মাসুদপুর বিওপির বিশেষ টহলদল। উভয় অভিযানই গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত সোলার প্যানেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, জব্দকৃত ফেয়ারডিল সিরাপ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং মাদকসহ অন্যান্য অবৈধ চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।