সকল মেনু

সবশেষ

যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ: শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

ফন্ট সাইজ:
0Shares

যশোরের আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখহাটির কাজী আলমগীর হোসেনসহ আরও আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শনিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক অন্য ব্যক্তিরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলাম মরার ছেলে হৃদয় ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, আওয়ামী লীগের সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম ও তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।
এ ছাড়া গত ১ নভেম্বর শহরের লালদীঘির পাড় এলাকায় যুবলীগের মিছিলের ঘটনায় মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুজ্জামান শিবলিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত আটটার দিকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এবং মুজিব সড়কে অবস্থিত সহকারী জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।
এরপর বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ওই মামলায় নয়জনকে আটক করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ শুক্রবার রাতে আরও আটজনকে আটক করা হয়। শনিবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।