|
লালমনিরহাট জেলা প্রতিনিধি |
প্রকাশ : নভেম্বর ৩, ২০২৬ , ৮:২৬ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. এনামুল করিম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোজাম্মেল হক।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক মো. মনজুর আলী মনসুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সদস্যসচিব মো. আফজাল শরীফ হৃদয়।
মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পল্লী চিকিৎসকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
|
লালমনিরহাট জেলা প্রতিনিধি |
প্রকাশ : নভেম্বর ৩, ২০২৬ , ৮:২৬ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।