|
রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি |
প্রকাশ : নভেম্বর ৩, ২০২৬ , ১১:৩০ অপরাহ্ণ
কুড়িগ্রাম, ০৩ নভেম্বর ২০২৬ খ্রি.
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ নুর বেগম এবং মোছাঃ আমিনা বেগম নামের দুইজন মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
অদ্য ০৩ নভেম্বর ২০২৬ খ্রিঃ বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার সময় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম ফুলবাড়ী থানাধীন ব্রাক মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ফুলবাড়ী বালারহাট থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ মোছাঃ নুর বেগম, স্বামী— মোহাম্মদ ইসলাম, গ্রাম— গোরক মণ্ডপ, থানা— ফুলবাড়ী, জেলা— কুড়িগ্রাম, ও মোছাঃ আমিনা বেগম, স্বামী— আজিজুল ইসলাম, গ্রাম— করঞ্জি , থানা— চিরিরবন্দর, জেলা— দিনাজপুর দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
|
রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি |
প্রকাশ : নভেম্বর ৩, ২০২৬ , ১১:৩০ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।