সকল মেনু

সবশেষ

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সন্মেলনের সভাপতি সেকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিম

ফন্ট সাইজ:
0Shares

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের -বার্ষিক সন্মেলনের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমকে আগামী দুই বছরের জন্যে নতুন নেতৃত্বে বাছাই করা হয়েছে।

৩১ অক্টোবর শনিবার সকাল ১১ ঘটিকা সময় কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।
প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমের পরিচালনায় সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও আজীবন দাতা সদস্য রফিকুল ইসলাম হিলালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপদেষ্টা সানজিদা চৌধুরী, কেন্দুয়া সার্কেল গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান।

এর আগে প্রথম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম। পরে সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্যে প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়।
সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন- সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিশ্চিতসহ উন্নয়নে সরকার কাজ করছে। সাংবাদিকদের নির্ভয়ে নিরপেক্ষভাবে দক্ষতার সাথে সাংবাদিকতা করার জন্যে আহবান জানান, এবং সবসময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। দরজা আপনাদের জন্য খোলা সবসময় এই কথা দিতে পারি।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, হারেছ ফকির, বিজয় রজক, লাভলু পাল চৌধুরী, আবু বকর সিদ্দিক, শেখ কামাল, কিশোর কুমার শর্মা, মজিবুর রহমান, হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম উজ্জ্বল, রুকন উদ্দিন, কোহিনূর আলম, সোহেল আকন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।