যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা শেখহাটির কাজী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল,দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।এ ছাড়া তার বাবা কাজী আলমগীরকেও আটক করা হয়েছে। আলমগীরকে যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে ডিবির একটি দল কোতোয়ালি মডেল থানার নওয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শেখহাটি পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাজী তৌহিদুর রহমান জুয়েলের সীমানাপ্রাচীরঘেরা দোতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড ঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির সঙ্গে সংযুক্ত টিনশেড রান্নাঘরের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন,চার রাউন্ড পিস্তলের গুলি ও এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়,জুয়েলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক,চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত মোট ১৪টি মামলা রয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জুয়েল। এঘটনায় তাকে আসামি করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
অভিযানে আরও অংশ নেন ডিবির এসআই কামরুজ্জামান এসআই বাবলা দাস এসআই রকি মণ্ডল,ওপুলিশের অন্য সদস্যরা।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।