সকল মেনু

সবশেষ

কর্ণফুলীর বরগাঙ বৌদ্ধ বিহারে পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত।

ফন্ট সাইজ:
0Shares

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাহাড়ি মনোরম পরিবেশে অবস্থিত বরগাঙ বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র কঠিন চীবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও ধর্মদেশক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান ধর্মীয় দেশনা প্রদান করেন পূজনীয় সুবর্ণ জ্যোতি ভান্তে।

বরগাঙ বৌদ্ধ বিহারের অধ্যক্ষের তত্ত্বাবধানে আয়োজিত এ পুণ্যানুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক-দায়িকাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বৌদ্ধ ধর্মের ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও দানকার্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে দেশ, জাতি ও বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি এবং সকল প্রাণীর সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

সাধু! সাধু! সাধু!

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।