|
রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি |
প্রকাশ : নভেম্বর ১৪, ২০২৬ , ৪:০২ অপরাহ্ণ
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় অনলাইন পোর্টাল ধারা নিউজের হেড অফিসের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যা সন্তান সহ তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এঘটনায় আহত হয়েছেন থ্রি হুইলারের অপর ৫ যাত্রী।

শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
এর আগে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, বোদা উপজেলা পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা এবং অনলাইন পোর্টাল ধারা নিউজের হেড অফিসের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্প নগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম, তার সাত বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী প্রমিলা রাণী (৩০)।
এছাড়া আহতরা হলেন, উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে আসছিল। এসময় কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় থ্রিলারটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সড়ক দুর্ঘটনায় মাথা, নাক ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন অন্তত সবাই। পরে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাহমুদা ও তার মেয়ে আল আকসাকে পরে ঠাকুরগাঁও হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর আহত একজনকে প্রাথমিক চিকিৎসাধীন।
|
রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি |
প্রকাশ : নভেম্বর ১৪, ২০২৬ , ৪:০২ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।