|
যশোর প্রতিনিধি |
প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ , ২:৩৭ অপরাহ্ণ
যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিভিন্ন সমস্যাগ্রস্ত মানুষের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানে দুই হাত অচল পলাশ হোসেনকে ১০ হাজার টাকা, মসজিদ নির্মাণের জন্য জাহান আলীকে ১০ হাজার টাকা, কন্যার বিয়ের জন্য পারভিনাকে ৫ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আব্দুর রহিমকে ৩ হাজার টাকা এবং স্বামী পরিত্যক্ত আফরোজা বেগমকে ঘর নির্মাণের জন্য ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম, প্রভাষক শামিম হোসেন, সুধীজন মাওলানা আবু তালহা, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, কোষাধ্যক্ষ আবু জাকারিয়া এবং সদস্য ইনামুল হক, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইমরান হোসেন, আছমতউল্লা, মাহামুদ হাসান, মনিরুল ইসলাম ও রিয়াজুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক মো. কামাল হোসেন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
|
যশোর প্রতিনিধি |
প্রকাশ : আগস্ট ৮, ২০২৬ , ২:৩৭ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।