সকল মেনু

সবশেষ

ভোলাহাটের নতুন ইউএনও মোঃ শাহিন আলমের যোগদান!

ফন্ট সাইজ:
0Shares

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ শাহিন আলম। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) তিনি নতুন কর্মস্থল ভোলাহাটে দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি ও পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে তাঁর পরিচিতি নম্বর ১৮৯৪৫ এবং নিজ জেলা মাগুরা উল্লেখ রয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন কর্মস্থলে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগের বিষয়টিও উল্লেখ রয়েছে। এ ছাড়া সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ৩(৩) ধারার আওতায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও তাঁকে প্রদান করা হয়েছে।

এর আগে তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দর্শনা পৌরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত এক প্রতিবেদনে তাঁর দামুড়হুদায় প্রায় সাড়ে নয় মাস দায়িত্ব পালনের তথ্য উঠে আসে।

ভোলাহাট একটি কৃষি ও আমনির্ভর জনপদ। এ উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর প্রশাসনিক উদ্যোগ।

নতুন উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে স্থানীয় প্রশাসনের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষ সরকারী সেবা গ্রহণে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন—এমন প্রত্যাশা স্থানীয় সচেতনমহলের।

যোগদানের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ জানান, নবাগত ইউএনও আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অথবা রোববার (২২ নভেম্বর) থেকে নিয়মিত অফিস করবেন বলে আশা করা হচ্ছে।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন আলমের কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন ভোলাহাটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক এবং সকল প্রেস ও ইলেক্টোমিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।