|
স্টাফ রিপোর্টার |
প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ , ৭:৪৫ অপরাহ্ণ
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাতুল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ২ নং গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের ৩ নং ওয়ার্ড এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার এসআই মো. সোহেল রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বড় গাবুয়া ৩ নম্বর ওয়ার্ডের চান মিয়া প্যাদা বাড়ির সামনে আমির সিকদারের ঘরসংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালান। এ সময় ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাতুল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাতুল হাওলাদার বড় গাবুয়া গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৩৮, তারিখ ১৬ নভেম্বর ২০২৬।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
|
স্টাফ রিপোর্টার |
প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ , ৭:৪৫ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।