সকল মেনু

সবশেষ

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মহোদয়ের সঙ্গে জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সমন্বয় সভা।

ফন্ট সাইজ:
0Shares

১৮ নভেম্বর ২০২৬ খ্রি.

আজ ১৮ নভেম্বর ২০২৬ খ্রিঃ বুধবার সকালে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মহোদয়ের সঙ্গে সমন্বয় সভা করেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়। এ সময় ডিআইজি মহোদয় বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।

উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলাসমূহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, অপরাধ দমনে দ্রুত গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও বাংলাদেশ পুলিশের মধ্যে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

সীমান্তবর্তী এলাকার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় বাহিনীর মধ্যে বিদ্যমান পেশাদারিত্বমূলক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে নীলফামারী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সহ বিজিবি ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জননিরাপত্তা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।