সকল মেনু

সবশেষ

কেন্দুয়ায় দেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

ফন্ট সাইজ:
0Shares

নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন ও বিএনপি নেতা মজনু রহমান খন্দকার প্রমুখ।
এছাড়াও পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ, মাসকা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল হাসান ভূইয়া সুমন, সান্দিকোনা ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম, দলপা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল লতিফ বিল্টু, নওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম মাজু, কান্দিউড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম বিল্লাল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হোসেন ভূইয়া সুরুজ, সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপ্লব, সাবেক উপজেলা যুবদলের সভাপতি ইয়াকুব আলী ভূইয়া জুয়েল, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, উপজেলা তাতীদলের আহবায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাইন উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক এমএ মতিন রুমেন, সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসাইনসহ বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ ধরনের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।