|
স্টাফ রিপোর্টার খুলনা বিভাগ |
প্রকাশ : নভেম্বর ১৯, ২০২৬ , ৫:১৮ অপরাহ্ণ
অদ্য ১৮/১১/২০২৬খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) লংঘনের দায়ে নিম্নোক্ত দুইটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

১) আশা ব্রিকস, কাজিপাড়া, শৈলকূপা, ঝিনাইদহ নামক ইটভাটায় আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর জ্বালানী কাঠ ব্যবহার করায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করবে না মর্মে মুচলেকা গ্রহণ ও কাঁচা ইট ধ্বংস করাসহ ইটভাটার কিলন ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

২) সেন্টু ব্রিকস, কাতলাগাড়ি, শৈলকূপা, ঝিনাইদহ নামক সনাতন পদ্ধতি/ড্রাম চিমনীর ইটভাটা নতুন করে স্থাপনপূর্বক ইট পোড়ানো কার্যক্রম পরচালনা করায় কাঁচা ইট ধ্বংস করাসহ স্কেভেটর দিয়ে ইটভাটাটির চিমনী ও কিলন গুঁড়িয়ে দিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে দিয়ে ইটভাটাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্টে বিচারিক দ্বায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আসিফুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের আরেকজন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবাংশু বিশ্বাস উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন মোবাইলকোর্টে প্রসিকিউশন প্রদান করেন এবং এ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করনে। জেলা আনসার ব্যাটেলিয়ন, শৈলকূপা থানা পুলিশ ও শৈলকূপা ফায়ার সার্ভিসের তিনটি চৌকশ দল মোবাইল কোর্টে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক পরিবেশ দূষণকারী/আইন লংঘনকারী ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
|
স্টাফ রিপোর্টার খুলনা বিভাগ |
প্রকাশ : নভেম্বর ১৯, ২০২৬ , ৫:১৮ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।