প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ , ৬:৫৫ অপরাহ্ণ
যশোর বাঘারপাড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে ব্যাংকের প্রধান ফটকের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্তরা। উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন গ্রামীণ ব্যাংকে এই ঘটনা ঘটে।
ব্যাংকের কর্মচারীরা জানান, রাতে ব্যাংকে দায়িত্ব পালনরত অবস্থায় সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই যুবক ব্যাংকের প্রধান ফটকের ভেতরে প্রবেশ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর থেকে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে। তবে আগুনে ব্যাংকের কোনো সম্পদ বা স্থাপনার ক্ষতি হয়নি।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা নারিকেলবাড়িয়া গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে ব্যাংকের কর্মী এবং পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাজ করছে পুলিশ।
প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ , ৬:৫৫ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।