সকল মেনু

সবশেষ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৩৭০ বোতল নেশা জাতীয় সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ।

ফন্ট সাইজ:
1Shares

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায়। এ সময় ২১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
একই দিন রাত ৯টা ৫০ মিনিটে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করা হয়।
এ ছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালিয়ে আরও ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।
তিনটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা। জব্দকৃত এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।