সকল মেনু

সবশেষ

নেত্রকোণার বারহাট্রা উপজেলার বিএনপি চিরাম ইউনিয়ন কার্যালয়ে আগুন

ফন্ট সাইজ:
0Shares

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় চিরাম ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়টির আসবাবপত্র ও অন্যান্য মালামালের পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকানও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে হঠাৎ বিএনপির দলীয় কার্যালয়ে আগুন জ্বলতে দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের লাকড়ির দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয় ও দোকানটির উল্লেখযোগ্য অংশ পুড়ে যায়।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।