সকল মেনু

সবশেষ

দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

ফন্ট সাইজ:
0Shares

১৭ নভেম্বর ২০২৬ খ্রি.

রংপুর রেঞ্জের আওতাধীন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬,০০০ (ছয় হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১২ (বারো) লাখ টাকা।

আজ ১৭ নভেম্বর ২০২৬ খ্রিঃ দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনে অবস্থিত পার্সেল গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি খাকি রঙের কার্টন নিয়ে পালানোর চেষ্টাকালে মোঃ আতিক খান মিম @ মনু (২৮)-কে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর হেফাজতে থাকা কার্টনটি তল্লাশি করে ৬০০ পাতায় প্রতি পাতায় ১০টি করে সর্বমোট ৬,০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কার্টনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট (প্রতিটি ২৫ গ্রাম), ১৮টি জয়া স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং তাঁর পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে একটি ক্যাশ মেমোসহ চালান কপি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৭ গ্রাম হিসেবে সর্বমোট ওজন ১,৬২০ গ্রাম। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত মোঃ আতিক খান মিম @ মনু (২৮), পিতা- মোঃ সরদার আলী খান, সাং- পাক-পাহাড়পুর (রেড ক্রিসেন্ট হাসপাতালের পার্শ্বে), থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ মাদকদ্রব্যের বিস্তার রোধ, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।