সকল মেনু

সবশেষ

কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যশোর সীমান্তে বিজিবি-বিএসএফের সমন্বিত টহল।

ফন্ট সাইজ:
0Shares

সীমান্তে নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমন্বয় বজায় রাখতে যশোরের শার্শা সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন শাহাজাদপুর বিওপি এবং ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের দক্ষিণ বয়রা বিএসএফ পোস্টের সদস্যরা এ টহলে অংশ নেন। মেইন পিলার ৩৮ থেকে ৩৮/১৫ নম্বর পিলার পর্যন্ত সীমান্ত এলাকায় দিবাকালীন এ সমন্বিত টহল পরিচালিত হয়।
টহলে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হাবিলদার মো. আলমগীর হোসেন। তাঁর সঙ্গে বিজিবির আরও পাঁচজন সদস্য ছিলেন। অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এএসআই রামাধর। তাঁর সঙ্গে ছিলেন আরও সাতজন সদস্য।
পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সমন্বিত টহল শেষ হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।