Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ

যশোরে আদালতে ককটেল বিস্ফোরণ: শেখহাটির কাজী আলমসহ আটক আরও ৮

লেখক: বিবিসি নিউজ 24 বিডি ডেক্স | যশোর প্রতিনিধি

যশোরের আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখহাটির কাজী আলমগীর হোসেনসহ আরও আটজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শনিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক অন্য ব্যক্তিরা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি ষষ্ঠীতলার মৃত হাফিজুর ইসলাম মরার ছেলে হৃদয় ইসলাম, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, আওয়ামী লীগের সদস্য শহিদুজ্জামান সেলিম, চাঁচড়া রায়পাড়ার খাইরুজ্জামান বাপ্পী, চাঁচড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা ফয়সাল, খোলাডাঙ্গার আজিজুল ইসলাম ও তালবাড়িয়া গ্রামের সোহেল রানা।
এ ছাড়া গত ১ নভেম্বর শহরের লালদীঘির পাড় এলাকায় যুবলীগের মিছিলের ঘটনায় মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুজ্জামান শিবলিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর রাত আটটার দিকে যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এবং মুজিব সড়কে অবস্থিত সহকারী জজ আদালতের প্রাচীরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।
এরপর বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ওই মামলায় নয়জনকে আটক করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সর্বশেষ শুক্রবার রাতে আরও আটজনকে আটক করা হয়। শনিবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/crime/2026/11/14/news_id:25935/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ