ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর নতুন নেতৃত্ব নির্বাচনে ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় আমীর নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আজিজুর রহমান মাস্টার।
দীর্ঘ রাজনৈতিক পথচলা এবং নানা প্রতিকূল পরিস্থিতিতে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে আবারও তাঁর ওপর আস্থা রেখেছেন সংগঠনের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। এর আগে ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১০ বছর তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক নানা চ্যালেঞ্জ ও প্রতিকূল সময়েও সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলির কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।
শিক্ষকতা পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন আজিজুর রহমান মাস্টার। তাঁর পুনরায় আমীর নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উদ্দীপনা দেখা দিয়েছে।
তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইসহ কোটচাঁদপুর উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞ ও দক্ষ নেতৃত্বে কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বৃদ্ধি, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
নতুন দায়িত্বে আজিজুর রহমান মাস্টারের নেতৃত্বে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে—এমন প্রত্যাশা স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।