সকল মেনু

সবশেষ

কোটচাঁদপুরে খাকি কসটেপে মোড়ানো ২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার

ফন্ট সাইজ:
0Shares

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের এক বিশেষ অভিযানকালে খাকি কসটেপে পেঁচানো ২ কেজি গাঁজাসহ মোসা: মিম (২২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য।

​পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (০২ আগস্ট) রাতে কোটচাঁদপুর থানার এসআই অমিত কুমার সাহা সংগীয় ফোর্সসহ এলাকা জুড়ে নৈশকালীন মোবাইল ডিউটিতে ছিলেন। সোমবার (০৩ আগস্ট) ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় কোটচাঁদপুর-সাফদারপুর রোডের সাড়াতলা এলাকার স্থানীয় মুজাহিদের ড্রাগন ক্ষেতের সামনে পাকা রাস্তার ওপর টহলরত অবস্থায় পুলিশ অবস্থান নেয়।

​এ সময় সাফদারপুরের দিক থেকে একজন আরোহীসহ একটি মোটরসাইকেল দ্রুতগতিতে আসতে দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে থামার জন্য সংকেত দিলে চালক পুলিশি উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে থাকা নারী আরোহী ছিটকে রাস্তায় পড়ে যান। পরবর্তীতে পালিয়ে যাওয়া চালককে ধরা না গেলেও পুলিশ ছিটকে পড়া ওই নারীকে আটক করে।

​আটককৃত নারী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার সুবলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং শাহপরান ওরফে পরানের স্ত্রী  মিম।

​আটকের পর ঘটনাস্থলে রাস্তায় চলাচলরত পথচারী ও নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে মিমের সাথে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগটির ভেতর থেকে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেটে মোট ০২ (দুই) কেজি অবৈধ গাজা উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিম জানায়, পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালকের নাম হাসান। সে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাসাদাহ গ্রামের বাসিন্দা।

​কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামী হাসানকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।