সকল মেনু

সবশেষ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যশোর জেলা শাখার ষষ্ঠ কার্যনির্বাহী ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

ফন্ট সাইজ:
0Shares

যশোরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যশোর জেলা শাখার উদ্যোগে ষষ্ঠ কার্যনির্বাহী ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় শহরের রেড টাউন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি জনাব জসিম উদ্দিন খান।
সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা (মনিরামপুর উপজেলা)। এরপর যশোর জেলার আটটি উপজেলার নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও আহ্বায়কসহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে সংগঠনের নীতিমালা অনুযায়ী সকল সদস্যকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন খান, নীতিমালা কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহিদ হাসান এবং সদস্য সচিব কামরুল ইসলাম হেলাল। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।