Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে নারী-পুরুষ-শিশুসহ ১১ জন আটক

লেখক: স্টাফ রিপোর্টার  | খুলনা বিভাগীয় প্রধান

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় নারী, পুরুষ ও শিশুসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার ২৪ নভেম্বর উপজেলার খোশালপুর, শ্যামকুড় এবং কুসুমপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এ সময় বিজিবির সদস্যরা তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্তে অবৈধভাবে পারাপার রোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/stories/2026/11/24/news_id:26256/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২৫-১১-২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ