সিজিএস কমিউনিটি স্কুলে ফুটন্ত ফুলের ডেঙ্গু সচেতনতা কর্মশালা, শিক্ষার্থীদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুটন্ত ফুলের আসর’ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিজিএস কমিউনিটি স্কুল অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর আবাসিক সম্পাদক সাংবাদিক মুনীর চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) এম এ সবুর, সিজিএস (এনসি) স্কুলের প্রধান শিক্ষক তহসিন খান, মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের চেয়ারম্যান এ আর মুহাম্মদ কামরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ জয় সেন ভিক্ষু, সিজিএস কমিউনিটি স্কুলের প্রধান সোমা চৌধুরী, উপদেষ্টা অমরজিৎ বড়ুয়া এবং সংগঠক ও সমাজসেবক মুহাম্মদ আজম খান।
মুহাম্মদ আরিফুল ইসলাম ইরফানের পরিচালনায় কর্মশালায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে সচেতনতামূলক প্রতিবেদন উপস্থাপন করেন মুহাম্মদ নুর রায়হান চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ জিয়াউল হক সরকার, হোসেন, সাদিক আহমদ সিয়াম, সাদমান মাহমুদ তাহসিন, এস এম ফরিদ, জুবায়ের লিটন, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন ফারুক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মশালায় ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিশু-কিশোরদের ডেঙ্গুর ঝুঁকি, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসচেতনতা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মুনীর চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু নিজে সচেতন থাকলেই হবে না, পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে। প্রত্যেকের সম্মিলিত উদ্যোগ এবং সামাজিক সচেতনতা ডেঙ্গুর বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে এ সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের স্বাস্থ্যসচেতন করে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bbcnews24bd.com/health/2026/11/24/news_id:26249/© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২৪-১১-২০২৬, ০৬:১৩ অপরাহ্ণ