Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ণ

গাইবান্ধায় ঝুলন্ত অবস্থায় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার।

লেখক: রওশন বাবু | রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নিখোঁজ হওয়ার পরদিন এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি এলাকা থেকে মরদেহটি নামানো হয়।

নিহত ওই কিশোরের নাম সিরাজ শেখ ওরফে শিহাব (১৫)। সে স্থানীয় বাসিন্দা সৈয়দ আলী শেখের ছেলে এবং সাদুল্লাপুরের মন্দুয়ার নুরানী হাফিজিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেলে মায়ের সঙ্গে অভিমান ও কথা-কাটাকাটির জেরে বাড়ি থেকে বেরিয়ে যায় শিহাব। এরপর রাতে সে আর ঘরে ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। পরদিন মঙ্গলবার সকালে পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলের কাছাকাছি একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে ওই কিশোর আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/education/2026/11/24/news_id:26243/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২৪-১১-২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ