ফায়জুল কবির আশাশুনি প্রতিনিধি উপজেলার শীউলা ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কুরসিপূর্ণ স্ট্যাটাস প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ৯ ঘটিকায় মাড়িয়ালা মৎস্য সেটে এলাকাবাসীর উদ্যোগে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্য বলেন। গত কয়েকদিন ধরে এলাকার একটি কুচকুরি মহল এই যুবদল নেতার ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়ে আসছে। তাদের এমন জঘন্যতম কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত সাধারণ মানুষ আজ রাস্তায় দাঁড়িয়েছি। এতে প্রমাণ করে যুবদল নেতাশহিদুল ইসলাম একজন ক্লিন ইমেজের পরিছিন্ন রাজনীতি ব্যক্তিত্বের মানুষ। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেনসোশ্যাল মিডিয়াও প্রিন মিডিয়ায় দ্বিতীয়বার যদি এমন কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে প্রিয় এ নেতার ভাবমূর্তি ক্ষুন্ন করা হয় ইউনিয়নের মানুষ স্বার্থন্বেষী মহলের দাঁতভাঙ্গা জবাব দিবেন। বক্তারা আরো বলেন লাঙ্গলডাড়িয়া মৌজার এস এ ২৯৪ নং খতিয়ানের সাবেক ১১০০ দাগে ২৫ শতক জমি যুবদল নেতা শহিদুলের পিতা আব্দুর রউফ সরদারের জীবদ্দশায় বিভিন্ন দলিল মূলে ক্রয় করেন। পিতার প্রতিশ্রুতি অনুযায়ী ইয়াসিন, শহিদুল আব্দুল্লাহ ও আব্দুল হাকিম সমহারে বন্টন করে শান্তিপূর্ণ ভোগ দখলে থাকবেন। কিন্তু বিগত আওয়ামী লীগের আমলে উক্ত জমি ভিপি খতিয়ানভুক্ত থাকায় বিভিন্ন লোক ইজার গ্রহণ করে দোকানপাট বানিয়ে অন্নের নিকট ভাড়া প্রদান করেন। যুবদল নেতা শহিদুল বিভিন্ন আদালতে মামলা করে উক্ত জমি নিজের দখলে নিয়ে আসে। এরমধ্যে শহিদুলের আপন ভাই আব্দুল হাকিম একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজসে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মন গড়া উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা ছড়িয়ে যুবদল নেতা শহিদুল সহ সকল সহযোগী সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে বক্তারা দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু মুসা, সাবেক যুগ্ন আহবায়ক মাকফুর রহমান বুলু, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক গাজী, উজ্জল হোসেন, মিল্লাত সরদার, আমিরুল গাজী, ইয়াসিন আলী সরদার, রুহুল আমিন, রাজগুলহোসেন, শফিকুল ইসলাম জামাত নেতা আব্দুল্লাহ, সহ এলাকার শত শত সাধারণ মানুষ মানববন্ধনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bbcnews24bd.com/politics/2026/11/24/news_id:26231/© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২৪-১১-২০২৬, ০৬:০৭ অপরাহ্ণ