Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

লেখক: শহিদ জয় | যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোলে স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও লোকমান হোসেন নামে দুজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত তবিবুর রহমান বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। তিনি জানান, কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির ফটকের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে পালিয়ে যান। এতে তিনি ও লোকমান হোসেন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বোমার আঘাতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাত ও পায়ে ক্ষত হয়েছে।
এদিকে ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, তাঁরা একসঙ্গে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/health/2026/11/24/news_id:26204/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২৪-১১-২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ