রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায় মিঠাপুকুর থানার একটি চৌকস টিম মিঠাপুকুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নভেম্বর, ২০২৬ খ্রি. ২১:১৫ ঘটিকায় মিঠাপুকুর থানাধীন ০৯ নং ময়েনপুর ইউপির চক দূর্গাপুর গ্রামস্থ মোঃ নজরুল ওরফে সিটি নজরুল, পিতা-মৃত ফজল এর বসতবাড়িতে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্ত নজরুলকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। আটককৃত অভিযুক্ত নজরুল ইসলাম কে তল্লাশী পূর্বক তার হেফাজত হতে ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত ১। মোঃ নজরুল ইসলাম ওরফে সিটি নজরুল (৫৪), পিতা-মৃত ফজল, সাং-চক দূর্গাপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://bbcnews24bd.com/bangladesh/rangpur/2026/11/20/news_id:26118/© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ