Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে।

লেখক: আরমান হোসেন রাজু | লালমনিরহাট জেলা প্রতি নিধি

​উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে দিনব্যাপী সরকারি সফরে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে উত্তরের এই জেলার উদ্দেশে যাত্রা শুরু করেন।

​সফরসূচি অনুযায়ী, জেলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই আয়োজনে যোগদানের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস ঘুরে দেখবেন।

​পরবর্তী কর্মসূচিতে সরকারপ্রধান লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সেখানে স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।

​দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে কিছুক্ষণ যাত্রাবিরতির পর বিকেলে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নমূলক এসব কর্মসূচি সফলভাবে শেষ করে আজ সন্ধ্যায় হেলিকপ্টারে করেই তার রাজধানী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/bangladesh/2026/11/19/news_id:26077/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ২২-১১-২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ