Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০১:০১ অপরাহ্ণ

যশোরে বাঁচতে শেখার অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া শিল্পকলা ও সাংস্কৃতিক উৎসব।

লেখক: মালিকুজ্জামান কাকা

একই মাঠে খেলেছে, একটি আয়োজন কেউ এঁকেছে ছবি, কারো আবৃত্তি কবিতা, কেউ গেয়েছে গান। এই আয়োজনে কারো শারীরিক বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধিতা অংশগ্রহণে বাধা হয়নি। খেলাধুলা, শিল্পকলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে সুস্থ স্বাভাবিকের হয়েছে বন্ধুত্ব। আনন্দ আর পারস্পরিক সহযোগিতার পরিবেশ।
যশোরের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এমনই অন্তর্ভুক্তিমূলক আয়োজনে শেষ হয়েছে চার দিনব্যাপী ক্রীড়া, শিল্পকলা ও সাংস্কৃতিক উৎসব। বিশেষচাহিদা সম্পন্ন ও স্বাভাবিক শিশুদের এক অংশগ্রহণের সুযোগ তৈরি করে তাদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।যা আয়োজন করে যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা।
সিবিআর-এর সব ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি’ প্রকল্পের আওতায় বাঁচতে শেখা, লিলিয়ানে ফন্ডস এবং সিডিডির সহযোগিতায় উৎসব আয়োজন হয়। গত ৯ থেকে ১২ নভেম্বর পর্যায়ক্রমে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, শংকরপুর উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় এবং স্যালভেশন আর্মি স্কুলে পর্যায়ক্রমে এ উৎসব সম্পন্ন হয়।
চার দিনের এ আয়োজনে অংশ নেয় প্রায় এক হাজার অংশগ্রহণকারী। যাদের মধ্যে ৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ অন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ। চিত্রাঙ্কন, বাস্কেটবল, দড়ি লাফ, বালিশ বদল, কুইজ, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতাসহ নানা কার্যক্রমে অংশ নেয় শিশুরা।
ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আশিক আহমেদ। পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও প্রতিটি অনুষ্ঠানে অংশ নেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন।
বাঁচতে শেখার প্রকল্প প্রোগ্রাম ফোকাল হিমেল সঞ্জীব কিসুকু, সিবিআর অফিসার দেবাশিষ ঘোষ ও ফিরোজ মাহমুদ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, প্রতিবন্ধী শিশুদের প্রতিভা ও সম্ভাবনা বিকাশে খেলাধুলা, শিল্পকলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা একসঙ্গে অংশ নেওয়ার সুযোগ পেলে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব তৈরি হয়।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আশিক আহমেদ বলেন, শিশুদের জন্য শুধু শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ নিশ্চিত করা যথেষ্ট নয়, বরং শিক্ষা, খেলাধুলা, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ পরিবেশ তৈরি জরুরি। যশোরের পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের এই আয়োজন সেই অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার একটি উদ্যোগ। যা প্রশংসার দাবিদার। এ ধরনের আয়োজনে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
আয়োজক আশা, এ ধরনের কার্যক্রমে ধারাবাহিকতা থাকলে বিদ্যালয় ও সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরের মর্যাদাপূর্ণ, সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ সুদৃঢ় হবে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/stories/2026/11/18/news_id:26049/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৮-১১-২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ