Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ

কেন্দুয়ায় গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন।

লেখক: ​মোহাম্মদ সালাহ উদ্দিন,  | ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৮ নম্বর বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষণকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
​এতে উপস্থিত ছিলেন- গোপালপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান (রিপন), সহকারী শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, রেজাউল করিম রনিক, নাসিদ আহমদ, মোঃ আমিনুল হক ভুঁইয়া, গোলাপ ও মকবুল হোসাইন। এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে মানববন্ধনে যোগ দেন।
​মানববন্ধনে অংশগ্রহণকারীরা নবম শ্রেণির ছাত্রীর ওপর সংঘটিত পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।
বক্তব্য রাখেন- বলাইশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম খানসহ শিক্ষার্থীবৃন্দ।
এসময় শিক্ষা শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বলেন- ধর্ষণকারীদের ফাঁসি চাই ফাঁসি চাই।

​উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাতে বলাইশিমুল ইউনিয়নের খামারগাঁও এলাকার বাসিন্দা ১৫ বছর বয়সী মেয়ে ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ৪ বছর প্রেমের সম্পর্কে জড়িয়ে গণধর্ষণের শিকার হন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে।
উক্ত মামলায় তিনজনকে আসামী করা হয়েছে জানা যায় মামলার এজাহার সূত্রে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/education/2026/11/17/news_id:25964/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ