Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ

দিনাজপুরে পৌনে ১ কোটি টাকার কষ্টি ও বেলে পাথরের মূর্তি উদ্ধার; আটক ১

লেখক: রওশন বাবু | রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক পাথরের মূর্তি জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পাচার চক্রের সাথে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত—ব্যক্তির পরিচয় মোমিন ইসলাম (৪৪)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার কাকুরপাড়া এলাকার মৃত আব্দুর রইস উদ্দিনের সন্তান।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দিনাজপুর ও রংপুরের সীমান্তবর্তী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জসংলগ্ন ছত্রা বাজার এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরে মূল্যবান প্রাচীন মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক ও ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে ওই টিনের ঘর তল্লাশি করে মোট ১৩০ কেজি ওজনের তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ৯০ কেজি ওজনের একটি বড় বেলে পাথরের শিলাখণ্ড, ২০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের খণ্ড এবং ২০ কেজি ওজনের একটি শিবলিঙ্গের অংশবিশেষ। উদ্ধারকৃত এই নিদর্শনগুলোর আনুমানিক বাজারমূল্য (সিজার ভ্যালু) ৮৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির প্রয়োজনীয় স্বাস্থ্যগত প্রক্রিয়া শেষে তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি, জব্দ করা পাথরের খণ্ডগুলোর সঠিক ঐতিহাসিক সত্যতা ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞদের নিকট প্রেরণের কার্যক্রম শুরু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/crime/2026/11/17/news_id:25957/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ০৬:৪৫ অপরাহ্ণ