Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ০২:৪২ অপরাহ্ণ

ছাতক পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

লেখক: অজিত কুমার দাশ | ছাতক উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম আব্দুল সাহেদ (২৮)। তিনি ছাতক উপজেলার হায়দরপুর গ্রামের ইছাক আলীর ছেলে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএমের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ সদর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল সাহেদের বিরুদ্ধে সিআর সাজা-১৯৪২/২৪ (সদর) মামলায় আদালত কর্তৃক ১ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি থাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ছাতক থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন, পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণ এবং আদালতের সাজা ও গ্রেফতারি পরোয়ানা কার্যকরে ছাতক থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/stories/2026/11/13/news_id:25880/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ