Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ০২:২৩ অপরাহ্ণ

কেন্দুয়ায় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত।

লেখক: মোহাম্মদ সালাহ উদ্দিন, | ​ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি:

বাংলা কথাসাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​১৩ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় কেন্দুয়া উপজেলার ১২ নম্বর রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আ. জ. ম. রেজাউল করিম খান।
​বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, সান্দিকোণা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি এবং সংসদ সদস্যের সহধর্মিণী মেহেরাজ আফরোজ মিমি ও প্রখ্যাত লোকশিল্পী কুদ্দুস বয়াতী প্রমুখ।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, জ্যেষ্ঠ সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ আলী ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর পরিচিতি পর্ব, সংবর্ধনা, শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও আর্থিক অনুদান বিতরণ এবং অতিথিদের আলোচনা হয়। জুমার নামাজের বিরতির পর দেশ-বিদেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। বক্তারা হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/stories/2026/11/13/news_id:25864/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ