Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৫ অপরাহ্ণ

কালাবগী যুব ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে গাজী নাজমুল হাসান ও শরিফুল ইসলাম

লেখক: নিজস্ব প্রতিবেদক

কালাবগী যুব ফাউন্ডেশনের তিন বছর মেয়াদি আংশিক কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং বর্তমানে কোনো উপদেষ্টা কমিটি না থাকায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। তবে নির্বাচনী তফসিল নিয়ে মতবিরোধ ও বিভিন্ন জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি।

এতে সংগঠনটির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ায় সংগঠনের কার্যক্রম পুনরুজ্জীবিত ও সচল রাখার স্বার্থে সাবেক সভাপতি গাজী নাজমুল হাসান এবং সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকে পুনরায় যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন পরিচালনা কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছিল। কিন্তু তফসিল নিয়ে মতবিরোধ ও বিতর্কসহ বিভিন্ন কারণে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি।

পরিস্থিতি বিবেচনায় সংগঠনের ঐক্য, ধারাবাহিকতা, সাংগঠনিক শৃঙ্খলা ও স্বার্থ রক্ষার পাশাপাশি কালাবগী যুব ফাউন্ডেশনকে পুনরায় সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়।
এছাড়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে ৪১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি এবং ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গাজী নাজমুল হাসান বলেন, তাকে আবারও ঐতিহ্যবাহী কালাবগী যুব ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি নির্বাচন পরিচালনা কমিটি, উপদেষ্টা মণ্ডলী, প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এই দায়িত্ব তার কাছে কোনো পদ নয়; বরং এটি সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও আস্থার পবিত্র আমানত। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কালাবগী যুব ফাউন্ডেশনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, কালাবগী যুব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির ঠিকানা কালাবগী, দাকোপ, খুলনা।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে বিজ্ঞপ্তিতে এস. এম. আনিসুর রহমান, সাইফুল ইসলাম সরদার, শাহারিয়ার হোসেন রানা, আসিকুর রহমান, মালা কাজী, ইকলাসুর রহমান, ইসরাফ্রি হোসাইন ও মোস্তাকিন আহম্মেদ-সহ কমিটির সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ডা. কাজি সোহেল রানা

নির্বাহী সম্পাদক: মোঃ আমিরুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: মতিঝিল, সাগুপ্তাটারয়ার টাওয়ার, ঢাকা ১২১৩

ফোন : 01511-333338 , 01720-121121
ই-মেইল : info@bbcnews24bd.com, bbcnews24live@gmail.com

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://bbcnews24bd.com/bangladesh/2026/09/05/news_id:23418/

© Bangladesh Broadcasting Corporation | Online News Portal | Latest News | Bangla News | প্রিন্ট/ডাউনলোড: ১৭-১১-২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ