সকল মেনু

সবশেষ

কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর মাঠ পর্যায়ের শেষ (৩য় দিনের) কার্যক্রম সম্পন্নঃ

ফন্ট সাইজ:
1Shares

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লক্ষ্যে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম অদ্য ২৪ নভেম্বর ২০২৬খ্রি. তারিখ সকাল ০৭:০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে শুরু হয়।

Physical Endurance টেস্ট (PET) এর ৩য় দিনের ১ম ইভেন্ট ১৬০০ মিটার দৌড়, ২য় ইভেন্ট ড্র্যাগিং, ৩য় ইভেন্ট রোপ ক্লাইম্বিং সম্পন্ন হয়। এরপর তৃতীয় দিনের ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফেইজ ডিটেকশন সম্পন্ন করা হয়।

কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ উপহার দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যারা নিয়োগপ্রাপ্ত হবে তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তারা বা তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।
উক্ত নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝিনাইদাহ এবং জনাব মোঃখায়রুল আনাম,বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল),খুলনা।
এছাড়াও পুলিশ হেডকোয়াটার্স এর প্রতিনিধি হিসেবে উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন জনাব শারমিন আক্তার, পুলিশ সুপার (সুপার নিউমারারি), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪,নারায়নগঞ্জ, এবং জনাব ইমরান রহামান, অতিরিক্ত পুলিশ সুপার,(এমটি এন্ড ওয়ার্কশপ),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

এছাড়াও উক্ত নিয়োগ ডিউটিতে আরোও উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া, জনাব ডাঃ মোছাঃ নাজমা খাতুন, মেডিকেল অফিসার, স্কুল হেলথ ক্লিনিক, সদর কুষ্টিয়া, এবং জনাব ডাঃ মোঃ মোহাঃ ইমন মেহেমুদ, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিরপুর কুষ্টিয়াসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

ফন্ট সাইজ:
1Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।