সকল মেনু

সবশেষ

বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক ফোরলেনে উন্নীতের উদ্যোগ, মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা।

ফন্ট সাইজ:
0Shares

বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি আঞ্চলিক সড়ককে চার লেনে (ফোরলেন) উন্নীত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

এ ছাড়া সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট হয়ে বড়বাড়ি পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হলে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সড়কটি বাস্তবায়িত হলে লালমনিরহাটসহ আশপাশের জেলার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ-সংক্রান্ত প্রত্যাশা পূরণের পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।