|
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: |
প্রকাশ : নভেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ
‘সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় বিশ্ব শিশু দিবস ২০২৬ উপলক্ষে ‘আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সাংবাদিক ও কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চারণ সাংবাদিক এবং কেন্দুয়াসাংবাদিক এবং কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাকী, কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক মাজহারুল ইসলাম ভূইয়া উজ্জ্বল এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ সালাহ্ উদ্দিন সালাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মোঃ আব্দুল হাই সেলিম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, সাংবাদিক ও কেন্দুয়া প্রেসক্লাবের সদস্য মোঃ রুকন উদ্দিন।
আলোচনায় বক্তারা বলেন, নেত্রকোনা তথা কেন্দুয়ার মাটি ও মানুষ লোকজ ঐতিহ্য, ছড়া, গান,পালা আর মাটির সোঁদা গন্ধে সমৃদ্ধ। এ প্রেক্ষাপটে লোকজ সাহিত্য আসরের এমন আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী। বক্তাদের মতে, একটি শিশুকে কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে আটকে রাখলে তার পূর্ণ বিকাশ ঘটে না। তাই শিশুদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও লোকঐতিহ্যের সাথে পরিচিত করা জরুরি। ছড়া, ধাঁধা, লোকগান ও লোককথার মধ্য দিয়েই শিশুর কল্পনাশক্তি, সৃজনশীলতা, মানবিকতা এবং দেশপ্রেমের বীজ বপন করা সম্ভব।
এসময় ঢাকা উত্তরা ইউনিভার্সিটি থেকে আগত উপস্থিত ছিলেন- সামি উল্লাহ সরকার সাম্য, কাজী তন্ময়, মাইমুর রহমান মাহিন, আহসান রাফি।
এছাড়াও উপস্থিত ছিলেন- নাট্যকার ও সাংবাদিক মহি উদ্দিন সরকার, কবি ও সাংবাদিক কোহিনূর আলম।
|
ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি: |
প্রকাশ : নভেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ
আর্কাইভ ক্যালেন্ডার
| Su | Mo | Tu | We | Th | Fr | Sa |
|---|
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।